শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, চলমান পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক ভাবে চললেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার দ্বিমুখী আচরণ করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে কি আজীবন প্রতিষ্ঠান বন্ধ থাকবে?

শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে হতাশায় নিমজ্জিত রেখে দেশ চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শুক্রবার (১৮ জুন) সকাল ১০ টায় জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

মাওলানা নেছার উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী ভাষ্য অনুযায়ী করোনা প্রকোপের মাত্রা ৫% এর নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন না। এটা কোন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে জাতি আশা করে না বরং কিভাবে শিক্ষা খাতকে বাঁচানো যায়, শিক্ষার্থীদেরকে নৈতিক অধঃপতন থেকে রক্ষা করা যায় সে ব্যপারে সুস্পষ্ট পন্থা জাতির সামনে পেশ করতে হবে।

জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেন, ইতোমধ্যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছে, এই বাজেট থেকেই বেসরকারি শিক্ষকদের ১০০% উৎসব ভাতা দিতে হবে।

তিনি আরও বলেন, কওমি মাদরাসাগুলো নিয়ম মেনে গতবছর শিক্ষা কার্যকর পরিচালনা করলেও করোনা আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। অতএব কওমি মাদরাসাসহ সকল প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের দাবী।

তিনি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য প্রণোদনা প্রদানের আহবান জানানোর পাশাপাশি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবী জানান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দীন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইএবি এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাও. নেছার উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি হুমায়ুন কবির, অধ্যাপক ফজলুল হক মৃধা, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মু. আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আল আমীন, কলেজ বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।

আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক ড. মাওলানা আবু জাফর মুহা. সালেহ, স্কুল বিষয়ক সম্পাদক এস এম মহিউদ্দীন মোল্লা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক ডা.কামরুজ্জামান, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান বেতাগী, শিক্ষক কল্যাণ সম্পাদক আর আই এম অহিদুজ্জাম, দফতর সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন আযমী, অর্থ সম্পাদক আজাদুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ