শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।

শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে। জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। অটোপাস আর অটো-প্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।

তিনি বলেন, করোনার কারণে এক বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অথচ, হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে, সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু, করোনার দোহাই দিয়ে বর্ধিত করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য ও সে ব্যবস্থার সুবিধা শুধুমাত্র উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ