শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘হাসপাতালে ঝুঁকি থাকায় খালেদা জিয়াকে বাসায় আনা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী।

শনিবার রাতে খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় পৌঁছানোর পরে বাসার সামনে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

এফ এম সিদ্দিকী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়া বারবার সংক্রমণ হচ্ছিলেন এবং আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি এই জীবাণু কোত্থেকে এসেছে। হাসপাতাল উনার জন্য এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ। উনি স্থিতিশীল অবস্থায় আছে তাই ওনাকে বাসায় আনা হয়েছে। ২/৩ সপ্তাহ পরে উনাকে আবার নিয়মিত কিছু পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া লাগতে পারে। খালেদা জিয়ার লিভার সংক্রান্ত জটিলতা রয়েছে তার চিকিৎসা বাংলাদেশে নেই উল্লেখ করেন তিনি।

এফ এম সিদ্দিকী বলেন, তিনি বাসায় চিকিৎসকদের নজরদারিতে থাকবেন, বাসায় তার চিকিৎসা চলবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের ১৮ কোটি মানুষের সবচেয়ে আস্থারস্থল, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক প্রায় দুই মাস পর চিকিৎসা শেষে আপাতত তিনি বাসায় আজকে ফিরেছেন। আল্লাহর কাছে অশেষ দোয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ