মুফতি আব্দুর রহিম: এ পর্যন্ত হাদীসের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন علم الحديث এর পরিচয় নিয়ে আলোচনা করা হবে। علم الحديث এর পরিচয় নিয়ে মুহাদ্দিসগণের মাঝে অনেক মত রয়েছে।
আল্লামা আইনী রহ. তার عمدة القاري কিতাবে লেখেছেন, علم الحديث علم يعرف به أقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله وأحواله
আল্লামা সাখাবী রহ. তার فتح المغيث কিতাবে লেখেছেন, علم الحديث معرفة ما أضيف إلى النبى صلَّى الله عليه وسلم قولاله أوفعلا أوتقريراأوصفة
কিন্তু এই উভয় সংজ্ঞার উপর আপত্তি উঠে যে, এই সংজ্ঞা موقوف ও مقطوع হাদীসকে অন্তর্ভুক্ত করে না। অথচ ইলমে হাদীসে এসব নিয়েও আলোচনা করা হয়। এই আপত্তি হতে বাঁচার জন্য “فتح الباري” কিতাবে علم الحديث এর সংজ্ঞা এভাবে দেয়া হয়েছে, علم الحديث معرفة ما أضيف إلى رسول الله صلَّى الله عليه وسلم أوإلى صحابيِّ أو ألى من دونه قولا أوفعلاأو تقريراً
এই সংজ্ঞা যদিও موقوف-مقطوع হাদীসকে শামিল করে। কিন্তু এই সংজ্ঞাতে من دونه শব্দ থাকায় এতে রাজা বাদশাগণের কথা, কাজ ও অবস্থাও শামিল হয়ে গেছে। এমনিভাবে এই সংজ্ঞাতে علم تاريخও অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে হয় সংজ্ঞাদাতার উদ্দেশ্য এমনই ছিলো। এর মূল কারণ হচ্ছে একযুগ পর্যন্ত علم الحديث এর সাথে علم تاريخও অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু এই সংজ্ঞা ঐ কাল পর্যন্ত সঠিক ছিলো যতদিন علم الحديث এর মাঝে علم التاريخ ও অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু পরবর্তীতে যখন থেকে علم الحديث একটি ভিন্ন ইলমের রূপ নিলো তখন থেকে علم الحديث এর সংজ্ঞা এমন হওয়া চাই যাতে علم التاريخ থাকবে না।
তাই সবচেয়ে উত্তম হতো যদি এই সংজ্ঞাটা এভাবে দেয়া হতো, علم الحديث هو معرفة ما أضيف إلى رسول الله صلَّى الله عليه وسلم أو إلى صحابي أو إلى من دونه ممن يقتدي بهم فى الدين قولاأوفعلاأوصفة أو تقريراً
এই সংজ্ঞার মাধ্যমে বাদশাহ ও আলেম নয় এমন সব ব্যক্তিদের কথা, কাজ ও অবস্থা علم الحديث হতে বের হয়ে ঐসব লোকদের কথা, কাজ ও অবস্থা অন্তর্ভুক্ত হয়েছে, যারা আমাদের পথ প্রদর্শক। কারণ হাদীসের কিতাবসমূহ তাদের কথা, কাজ ও বর্ণনা দ্বারা ভরপুর।
علم الحديث এর আরো কিছু পরিচিতি কতক মুহাদ্দিসগণ থেকে বর্ণিত হয়েছে। বাহ্যিকভাবে এই সবের মাঝে বৈপরিত্ব পাওয়া যায়। এই বৈপরিত্বের মূল কারণ হচ্ছে علم الحديث এর প্রকার অনেক। কেউ এক প্রকারের সংজ্ঞা দিয়েছেন, কেউ অন্যটির সংজ্ঞা দিয়েছেন। আবার কেউ সবগুলো একত্র করে সংজ্ঞা দিয়েছেন। আমরা উপরে যে সংজ্ঞা উল্লেখ করেছি তা সকল প্রকারকেই শামিল করে। তথাপিও প্রত্যেককে আলাদা আলাদা বুঝা প্রয়োজন।
علم الحديث এর প্রকারভেদ
علم الحديث প্রথমত দুই প্রকার :
১. علم رواية الحديث
২. علم دراية الحديث
علم رواية الحديث এর পরিচিতি: هو علم ينقل أقوال النبى صلَّى الله عليه وسلم وأفعاله وأحواله بالسماع المتصل وضبطها وتحريها.
علم رواية الحديث সাত প্রকার:
১. رواية الأقران অর্থাৎ কোন সহপাঠী ( তথা স্বà§