সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

নতুন মা হওয়ার পর এড়িয়ে চলবেন যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন মা হওয়ার পরে নিজের শরীর ও খাওয়া দাওয়ার প্রতি মন দিলে হবে না। শিশুর কথা মাথায় রেখে এড়িয়ে চলতে হবে কয়েকটি খাবার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এমন কিছু খাবার আছে যা মা হওয়ার প্রথম কয়েকটি সপ্তাহ না খাওয়াই ভালো।

যেসব খাবারে গ্যাস বা অ্যাসিডিটি হয় সেগুলো এড়িয়ে চলুন। কফিতে উচ্চ মাত্রায় ক্যাফেইন থাকে যা শিশুর হজমে সমস্যা হতে পারে। এজন্য কফির পরিবর্তে অন্য কিছু খাওয়া যেতে পারে। এসিড হতে পারে এমন খাবারে শিশুদের ক্ষতি হয়। এর ফলে ঘন ঘন ডায়াপার পরিবর্তন, স্কিন র‌্যাশ হতে পারে।

ফুলকপি, বাঁধাকপি জাতীয় কিছু খাবারে গ্যাস হতে পারে তাই এই ধরনের খাবার এড়িয়ে যাওয়া আপনার শিশুর জন্য ভালো হবে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

মা হওয়ার পরে অ্যালকোহল এড়িয়ে যাওয়া শুধুমাত্র শিশুর জন্যেই নয় মায়ের জন্যও ভালো। যদি অ্যালকোহল পান করতেই হয় তবে তা ব্রেস্টফিডিং করানোর পরে পান করতে পারেন। তবে যতটা সম্ভব এড়িয়ে চলুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ