শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অনিবন্ধিত মটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্ঘটনা রোধে সারা দেশে মোটরচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সেই সঙ্গে অনিবন্ধিত মটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরালো করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় এ কথা জানান তিনি।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে।

এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন করা হয়েছিল। যেই কমিটির দেয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করেছি।

সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পেছনের চাকায় কোনো ব্রেক নেই। সারা দেশে এ ধরনের রিকশা, প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন, সেই সব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় নেয়া হয়েছে।

ইজিবাইক, নসিমন, করিমনের জন্যই কি দুর্ঘটনা ঘটছে? এগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নসিমন, করিমন, ভটভটি ও বিভিন্ন শহরে অটোরিকশা চলছে। নসিমন, করিমন পণ্য পরিবহন কিংবা যানবাহনের বিকল্প হিসেবে কাজ করছে। এটা নিয়েও আলোচনা হবে। খুব শিগগিরই এটাকে পরিমিত করা এবং ফাইনালি বন্ধ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হবে।

তাছাড়া, অনিবন্ধিত মটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, টার্মিনাল কিংবা নির্ধারিত স্থান ছাড়া কোনো ধরনের চাঁদা বা টোল আদায় করা যাবে না বলেও জানান তিনি।

এছাড়া, নগরী কিংবা হাইওয়েতে কত সংখ্যক ও কী ধরনের বাহন চলাচল করবে সে বিষয়ে শিগগিরই বিশেষজ্ঞরা একটি প্রতিবেদন দেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ খাতে শৃঙ্খলা আনতে তাদের প্রতিবেদন অনুসরণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ