শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘গ্রেফতারের পর পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা মানবতাবিরোধী অপরাধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেফতারের পর তার পায়ে পিস্তল ঠেকিয়ে পুলিশ গুলি করে যে পৈশাচিক কর্মযজ্ঞ ঘটিয়েছে তা রাষ্ট্রীয় আইনে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি মানবতাবিরোধী অপরাধ’।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব বলেন। তিনি বলেন, ‘পুলিশ গত ১৭ জুন বৃহস্পতিবার ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেছে। এই বিভৎস, নৃশংস ও পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই’।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের মানুষের জান-মালের নিরাপত্তার বিধান করা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। অন্যায় এবং বেআইনিভাবে যত্রতত্র নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, নির্যাতন ও পঙ্গু করা এখন যেন তাদের নিত্য দিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে’।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নিজেদের অনৈতিক এবং কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জণগনের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদের জনগনের মুখোমুখী দাঁড় করাচ্ছে। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে। সারাদেশে গুম, খুন, অপহরণ ও বিচারবর্হিভূত হত্যা চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে’।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ দিয়ে হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদের জখম, গুলি করে পঙ্গু করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এই মাফিয়া সরকার রাষ্ট্র ক্ষমতা র্দীঘায়িত করার সব অপচেষ্টা অব্যাহত রেখেছে’।

তিনি সাবেক ছাত্রদল নেতার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলির ঘটনায় সাথে জড়িতদের বিচার এবং সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ