শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দেশের চলমান মেগা প্রকল্পগুলোয় গণলুট চলছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: দেশের চলমান মেগা প্রকল্পগুলোতে গণলুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুট করছে, লুটপাটের রাজত্ব কায়েম করছে। দেশের মেগা প্রজেক্টগুলোর (প্রকল্প) সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সেখানে গণলুট চলছে। এভাবে সরকার মেগা প্রকল্পে টাকা বানানোর প্রকল্প তৈরি করেছে। প্রতিটি জায়গায় এমন কাজ করাচ্ছে, যে কাজগুলোর কোনো প্রয়োজনই নেই।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার গেট তৈরি করার জন্য টাকা দিয়েছে। স্কুল-মাদরাসা সব জায়গায় বড় বড় গেট নির্মাণ করতে হবে। এই মুহূর্তে গেট নির্মাণের চেয়ে ট্রান্স রুট নির্মাণ করা বেশি দরকার। দেশে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাত করার ব্যবস্থা নেই। স্বাস্থ্য খাতে করুণ অবস্থা। করোনার টিকার কোনো নিশ্চয়তা নেই। এই টিকার নিশ্চয়তাও হবে না। কারণ, এই টিকা সাথে স্বাস্থ্য খাতের যারা জড়িত, তারা সবাই দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছেন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার এত দুর্নীতি করছে যে দুর্নীতির মাধ্যমে মানুষের জীবনকে তারা মূল্যহীন করে তুলেছে। দেশের মানুষের দিকে তাকালে দেখা যাবে, এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাদের কোনো নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখা যায় ভয়াবহ সব হত্যার ঘটনা। এগুলো সব সামাজিক অবস্থার ছবি। এর কারণ হলো দেশে আজ গণতন্ত্র নেই, সমাজব্যবস্থা নেই, জবাবদিহি নেই। দেশকে এই পর্যায় থেকে ফিরিয়ে আনার প্রধান দায়িত্ব জিয়াউর রহমানের দল বিএনপির। বিএনপিকে সমৃদ্ধ হতে হবে যেন এগিয়ে যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ