মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল জার্মানি ও ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে চলা সামরিক আগ্রাসনের পর দেশে ফিরছে যুক্তরাষ্ট্র ও জোট সেনারা। এরই মধ্যে জার্মানি ও ইতালি তাদের বাকি থাকা সেনাদের প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনিগ্রেট ক্রাম্প কেরেনবাউর টুইট বার্তায় জানান, প্রায় ২০ বছর ধরে সেখানে মোতায়েন থাকার পর, আমাদের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ২০০১ সাল থেকে মোতায়েনরত দেড় লাখ জার্মান পুরুষ ও নারী সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজেদের সফলতা নিয়ে তারা গর্বিত হতে পারেন।

আফগানিস্তানে জার্মানির সেনাবাহিনী ৫৯ জন সদস্য হারিয়েছে, যার মধ্যে ৩৯ জন তালেবানের হামলায় নিহত হন।

ন্যাটো পরিচালিত সামরিক মিশনে জার্মানির ১১০০ সেনা আফগানিস্তানে থেকে যাবে, যারা আফগান সেনাদের প্রতিক্ষণ, পরামর্শ ও রণকৌশলে সহায়তা দেবে।

এপ্রিলে বাইডেন ঘোষণা দেন, ২০ বছরের সামরিক আগ্রাসনের পর আমেরিকান সৈন্যরা ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। এরপর একই ঘোষণা দেয় ন্যাটো বাহিনী।

ঘোষণা অনুযায়ী, ১ মে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ