মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মডার্নার টিকা পাবেন যারা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মডার্নার তৈরি করোনাভাইরাসের প্রায় ১২ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাবে। আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করবেন।

১৮ বছর বা তার বেশি বয়সের মানুষরাই মডার্নার টিকা। এর চেয়ে কম বয়সীদের মডার্নার টিকা দেওয়া যায় না। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মডার্নার টিকা সংরক্ষণ করতে হয়।

এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের দুটি ধরন B.1.1.7 এবং 501Y.V2 এর বিরুদ্ধেও এই টিকা প্রতিরোধ গড়ে তুলতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স, যা বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে।

বাংলাদেশে তৃতীয় টিকার চালান হিসেবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাওয়া মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজের চালান এসে পৌঁছায় গত ৩১ মে। গত ২১ এই টিকা পরীক্ষামূলকভাবে ঢাকার তিনটি হাসপাতালে প্রয়োগ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

এমডব্লিউ/