শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না পাকিস্তান এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। তিনি আরো বলেন, ইসলামাবাদ কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না।

ইমরান খান সে দেশের অতীত সরকারগুলোর সমালোচনা করে বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে। কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না।

আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউজ তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

ইমরান খান এর আগে বলেন, আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে তার দেশ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু আমেরিকা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজি হয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ