মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

করোনায় চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন-হরিপুর সদর ইউনিয়নের দনগাঁও গ্রামের মৃত্যু আব্দুল গফ্ফারের ছেলে ইয়াকুব আলী (৭৫) ও ইয়াকুবের ছেলে আজগর আলী (৫৫)।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে ইয়াকুব আলী এবং ওই দিন রাত সাড়ে ১২টায় আজগর আলী এম আব্দুর রহিম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম খান বাবা-ছেলের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছে ১২৫ জন। শনাক্তের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৫০৯ জন। সুস্থ হয়েছেন ২০৪৫ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ