বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত থেকে আসছে কয়লার প্রথম চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য সুন্দরবন হয়ে নদী পথে কয়লার প্রথম চালান বাংলাদেশের উদ্দেশে পাঠিয়েছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে, শুক্রবার এসএমপি (শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর) কলকাতার নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার টন কয়লা বাংলাদেশের উদ্দেশে রওনা করে।

সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।

৩ হাজার ৮০০ টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়। জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রপ্তানিকারক।

প্রতিবেদনে বলা হয়, এসএমপি কোলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার টন ভারতীয় বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি।

ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ‌্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ