মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলি সেনাদের হামলায় ৮৭ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার (২ জুলাই) বিক্ষোভকারীদের কাঁদুনে গ্যাস ছোড়ায় ৮৭ ফিলস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনিরা পশ্চিম তীরের বিভিন্ন জায়গায়, বিশেষত নাবলুস ও দাজন এলাকায় অবৈধ ইহুদি বসতিগুলির বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। এসময় ইসরায়েল বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল। পক্ষান্তরে ফিলিস্তিনিরাও পাথর নিক্ষেপ করে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছেন, তিনজন বুলেট ও ৮৪ জন রাবার বুলেটে আহত হয়েছে। তাদেরকে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের ভেতর একটি টিয়ারশেল ঢুকে যাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, নাবলুস শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ