মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মানিকগঞ্জে আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ফারুক মোল্লা (৪০) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার বাসিন্দা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্ট ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।

জানা গেছে, গত কয়েকদিন আগে ওই ব্যক্তির কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে তাকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আজ সকালে তার নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে জানা যাবে সে করোনায় আক্রান্ত কিনা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ