বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

রাতভর সংঘর্ষের পর কান্দাহারের গুরুত্বপূর্ণ একটি জেলা তালেবানের দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষ শেষে দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের এক গুরুত্বপূর্ণ জেলা দখলে নিয়েছে তালেবান।

আজ রোববার কান্দাহারের পাঞ্জওয়াই জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যায় বলে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান।

পাঞ্জওয়াই জেলার গভর্নর হাসতি মোহাম্মদ বলেন, শনিবার রাতে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পিছু হটে আফগানিস্তানের সরকারি বাহিনী। হাসতি মোহাম্মদ বলেন, ‘পাঞ্জওয়াই জেলা পুলিশের প্রধান দপ্তর ও গভর্নরের কার্যালয় ভবন এখন তালেবানদের দখলে।’

কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান সাঈদ জান খাকরিওয়ালও পাঞ্জওয়াই পতনের কথা স্বীকার করেন। তবে পাঞ্জওয়াই থেকে আফগান বাহিনী ‘ইচ্ছা করে নিজেদের প্রত্যাহার’ করেছে বলে অভিযোগ করেন তিনি।

পাঞ্জওয়াইর সীমান্ত পুলিশের কমান্ডার আসাদুল্লাহ বলেন, ‘রাতে তালেবানদের বিরুদ্ধে কেবল পুলিশ বাহিনীই লড়াই করে। ‘সেনাবাহিনী ও কমান্ডোদের কাছে উন্নত সামরিক অস্ত্রশস্ত্র থাকলেও তারা কোনো লড়াইই করেনি।’

এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পাঞ্জওয়াইসহ কান্দাহার প্রদেশের পাঁচটি জেলা দখলে নিল তালেবান। এদিকে পাঞ্জওয়াই তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরপরই স্থানীয় বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

চলতি বছরের এপ্রিলে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বিদেশি সেনাদের প্রধান বিমানঘাঁটি বাগরাম থেকে সব সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী।

আফগানিস্তানে তালেবান ও এর মিত্র আল-কায়েদার বিরুদ্ধে বিদেশি সেনাদের দুই দশকের লড়াইয়ে বাগরাম বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশি সেনারা বাগরাম ঘাঁটি ছাড়ার দুই দিন পরই পাঞ্জওয়াইয়ে হামলা চালিয়ে তা দখলে নেয় তালেবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ