মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সিরিয়ার সবচে’ বড় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় বৃহত্তম মার্কিন ও জোটের বেসে রকেট হামলা হয়েছে। এই সামরিক ঘাঁটিটি ওমর অয়েল ফিল্ডে অবস্থিত।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রকেটগুলি ইউফ্রেটিস নদীর পশ্চিমে দেজ আল-জুরের ইরান সমর্থিত মিলিশিয়া প্রভাবিত অঞ্চল দিয়ে শুরু করে আল-ময়দান শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আল-ময়দানে ওমর তেলক্ষেত্রে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুত হওয়ার সংবাদ সম্পর্কে আমরা অবগত রয়েছি।’

এদিকে, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস রোববার তার ফেসবুক পেজে নিশ্চিত করেছে যে, অজানা উৎস থেকে চালানো দুটি রকেট মার্কিন সামরিক ঘাঁটিতে পড়েছে। তবে এই রকেট হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র- আলআরাবিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ