মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে ৪ উপায়ে সংরক্ষণ করলে বই নষ্ট হবে না বছরের পর বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: নেট-জগতে এখন প্রায় সব পাওয়া যায়। তবে হাতে ধরে বই পড়ার মতো আনন্দ তাতে থাকে না। তাই এখনও এমন অনেকেই আছেন, যাঁদের বাড়িতে নিত্য নতুন বই কেনা হয়।

কিন্তু বই ভালবাসা আর তার যত্ন নেওয়া এক কথা নয়। পড়তে অনেকের ভাল লাগলেও, ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না সকলে। কিন্তু প্রশ্ন হল, কোথায় এবং কীভাবে বই রাখলে তা নষ্ট হবে না?

নিজের বই যত্নে রাখার কয়েকটি উপায় এখানে বলা রইল। এভাবে বছরের পর বছর সুরক্ষিত রাখা যাবে সাধের সম্পদ।

১) যদি বই রাখার কোনও তাক আলাদাভাবে কিনে থাকেন, তবে তা রাখুন এমন জায়গায় যেখানে বাতাস খেলে। কিন্তু তা জানলার ধারে নয়। বরং চার দেওয়ালে ঘেরা কোনও এলাকায়। তা হলে কোনোভাবেই বইয়ের গায়ে রোদ-বৃষ্টি বেশি লাগবে না।

২) এখন নানা ধরনের বইয়ের তাক হয়। তবে চেষ্টা করুন এমন কোনও তাক কিনতে, যেখানে পরপর সমান ভাবে সাজিয়ে রাখা যাবে সব বই। যত পরিচ্ছন্ন ভাবে সাজাবেন, ততই ভাল থাকে বইয়ের বাঁধন।

৩) অনেক বইয়ের উপরের দিকে একটা আলগা মলাট থাকে। জ্যাকেটের মতো। তা সরিয়ে রাখার প্রবণতা থাকে অনেকের। কিন্তু সেটি পরিয়ে রাখা ভাল। তাতে ধুলো-ময়লার থেকে খানিক রক্ষা পায় বইটি।

৪) সাজানোর সময়ে ভারী এবং বড়সড় দেখতে বইগুলিকে একেবারে নীচের তাকে রাখা ভাল। তার সঙ্গে খেয়াল রাখা জরুরি, ভিতরের কোনও পাতা মুড়ে গেল কিনা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ