বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

রিয়াদে আরবি ক্যালিগ্রাফির দৃষ্টিনন্দন প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: সৌদি আরবের রাজধানী রিয়াদে আরবী ভাষার উৎপত্তি এবং আরবি ক্যালিগ্রাফি বিষয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় জাদুঘরে এই প্রদর্শনী অনুষ্ঠিক হয়েছে।

এদিকে এ বছরকে আরবি ক্যালিগ্রাফির বছর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

ইরাকি ক্যালিগ্রাফার আবদুল গনি আল-আনানী বলেছেন, এই প্রদর্শনী অনন্য ও আশ্চর্যজনক। যা ইসলামী সংস্কৃতি ও সভ্যতাকে ফুটিয়ে তুলবে।

তিনি জানান, তার ক্যালিগ্রাফিগুলো বেসরকারী হলে প্রদর্শিত হয়েছে। তাতে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি ছিল। প্রদর্শিত ক্যালিগ্রাফির মধ্যে ছিল- দেওয়ানী, ইরানী ক্যালিগ্রাফি, কুরআনের ক্যালিগ্রাফি অন্তর্ভূক্ত ছিল।

عراقی خطاط عبدالغنی العانی

তিনি বলেন, আরবরা প্রাচীনকাল থেকেই ক্যালিগ্রাফির শিল্পের সাথে পরিচিত ছিল। আরবি ক্যালিগ্রাফি প্রথমত সর্বসম্মত আরবি শিল্প এবং এটি ১৬ শতাব্দীরও বেশি সময় ধরে রয়েছে। আরবী ক্যালিগ্রাফির এই প্রদর্শন আধুনিক ও প্রাচীন আরবি লিপির একটি সুন্দর সমন্বয়।

ক্যালিগ্রাফার আবদুল গণি আল-আনানী প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি উপস্থাপন করেছেন। তার মধ্যে রয়েছে- কুরআনের আয়াত, আরবি কবিদের বানী এবং কবিতা। ইবনে শাদ্দাদের কথা, মুতানাব্বীর কবিতা, ইবনে রুমি, ইলিয়া আবু মাজি জিবরান খলিল জিবরানের কথাকে অন্তভূক্ত করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ