সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

যশোরে করোনায় মৃত হিন্দু নারীকে সমাহিত করলো মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের চৌগাছায় করোনায় জোসনা রানী (৭০) নামে এক হিন্দু নারী উপজেলা মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ভোরে মৃত্যুর পর হাসপাতালের মেজেতে লাশ পড়ে থাকলেও তা নিতে আসেনি তার স্বজন কিংবা স্বজাতির কেউই।

এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা টিমকে খবর দেন। তারা ভ্যানে করে লাশটি পৌর শহরের কপোতাক্ষ নদের পাড়ে পান্টিপাড়া শ্মশানে সমাহিত করেন।

অগ্রযাত্রা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাজী হাসিবুর রহমান বলেন, আমরা করোনার সময়ে মানুষের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানান, হাসপাতালে করোনায় মৃত এক হিন্দু নারীর লাশ রয়েছে। দীর্ঘ সময় হাসপাতালের মেজেতে লাশ পড়ে থাকলেও তা নিতে আসেননি তার স্বজন কিংবা স্বজাতির কেউ। ফলে লাশটি সমাহিত করতে হবে। পরে আমরা ভ্যানে করে লাশটি পৌর শহরের কপোতাক্ষ নদের পাড়ে পান্টিপাড়া শ্মশানে সমাহিত করেছি।

এ ব্যাপারে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাটি দুঃখজনক। হিন্দুরা কেউ এগিয়ে আসেনি। এমন কি পরিবারের সাথে যোগাযোগ করলে মায়ের লাশ বাড়িতে নিতেও অপারগতা প্রকাশ করেন বৃদ্ধার ছেলেরা। করোনার রোগী হওয়ায় শ্মশান কর্তৃপক্ষ এগিয়ে আসেননি। তবে মুসলিম যুবকরা যারা এ কাজটি করেছেন তাদের আমি সাধুবাদ জানাই।

জোসনা রানী উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার মৃত সনতোষ কর্মকারের স্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ