শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

তোমার অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশিক আল-হুসাইনী।।

শানদার তুমি বিপ্লবী নায়ক
ইসলামের রক্তিম ঝান্ডাধারী,
খণ্ডিত জাতির ঐক্যের লক্ষে
কায়েম করেছো ভ্রাতৃত্বের বন্ধনী।

জীবনের শেষ প্রহরেও শুনিয়েছো
মসনদে বসে হাদীসে নববীর বাণী,
তা'লীম-তরবিয়ত দ্বারা গড়েছো
সিলসিলায়ে দেওবন্দের আদর্শ নীতি।

মঞ্চ কাপাতে জালিম শাসকের
বিরোধী সিংহের গর্জন দিয়ে,
লড়াই করেছো দ্বীন বাঁচানোর
লা-ইলাহা কালিমার ধ্বনি তুলে।

হঠাৎ এভাবে তুমি হারিয়ে গেলে
ভক্তদের শোক সাগরে ভাসিয়ে,
পৃথিবীটাও যেন হয়ে গেলো মলিন
সূর্যটাও হয়ে গেছে যেন আলোহীন।

প্রভুর কাছে মোদের ফরিয়াদ
তোমাকে যেন দেয় নাজাত,
বিচার দিবসে হিসাবহীন যাতে
হাতে তুলে দেয় তোমার জান্নাত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ