সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ভয়েস কলে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ হতে চলেছে। ফিচারটির নাম ‘ট্যাপ টু জয়েন’। এর সাহায্যে গ্রাহকেরা যে কোনও সময়, যে কোনও গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কলে একসঙ্গে তিন বা তার থেকে বেশি মানুষকে যোগ করা যায়। কিন্তু, সবথেকে বড় সমস্যা হল, সেই কল এতদিন যাবৎ কোনও গ্রুপ মেম্বার মিস কলে গেলে, তাকে আবার ম্যানুয়ালি সেখানে অ্যাড করতে হত। এবার যখন খুশি ট্যাপ টু জয়েন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা যে কোনও মুহূর্তে যে কোনও গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

ফিচার কী ভাবে কাজ করবে?

ওয়াবেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, এবার থেকে হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ কলে গ্রাহকেরা মিস করে গেলে, তাদের আর মিসড কল দেখানো হবে না। তার পরিবর্তে একটি ইন্ডিকেটর থাকবে, যার দ্বারা গ্রাহকেরা সরাসরি সেই গ্রুপ কলে যোগ দিতে পারবেন।

ওয়াবেটা তাদের প্রতিবেদনে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে, যেখানে একটি লিস্ট দেখা গেছে। তাতে লেখা রয়েছে 'ট্যাপ টু জয়েন’ মেসেজ। কোনও ইউজার যদি গ্রুপ অডিও কলে যোগ দিতে না পারেন, তাহলে খুব সহজেই তিনি 'জয়েন কল' বাটনে ট্যাপ করে সোজা সেই গ্রুপ ভয়েস কলে পৌঁছে যেতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ