মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

টঙ্গীতে কারখানা খোলা রাখায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহার পর কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কারখানাটি চলছিল। কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউন ছিল সারা দেশে। এরপর ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করার ঘোষণা আসে। পরে সরকার জানায়, ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও বিধিনিষেধগুলো কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ