শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানীর দক্ষিণ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভলকানোলজি এন্ড সিসমোলজি ইনস্টিটিউট। খবর রয়টার্স’র।

শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে ভূমিকম্পের আঘাতের বিস্তৃতি ছিল ১১২ কিলোমিটার পর্যন্ত। এই ভূমিকম্প আঘাত হানার আগেই লুইজন দ্বীপটিতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১ মিনিট। এ সময় স্থানীয় বাসিন্দারা জেগে উঠে নিরাপদ আশ্রয়ে চলে যান। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি মাটির গভীরে হওয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়নি।

পৃথিবীতে যতো ভূমিকম্প হানে তার অধিকাংশই ‘রিং অফ ফায়ার’ এলাকাজুড়ে। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রসারিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে এই দ্বীপপুঞ্জে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ