বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১২৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ পাঁচ দিন পরে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে গেল। এর আগে গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ঈদুল আজহার দিন অর্থাৎ ২১ জুলাই ১৭৩ জন, ২২ জুলাই ১৮৭ জন, ২৩ জুলাই ১৬৬ জন এবং গতকাল ১৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৩৭ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২২৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৫ জন ও নারী ১০৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ১৯৯ জন ও নারী ছয় হাজার ৭৫ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় জন ১৪ মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ