বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

হজের আনুষ্ঠানিকতা শেষে মসজিদুল হারামের পরিচ্ছন্নতায় ৪ হাজার স্বেচ্ছাসেবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

হজের আনুষ্ঠানিকতা শেষে মসজিদুল হারামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও  স্প্রে করার কাজ চালু রয়েছে। এই কাজের জন্য ২৪ ঘন্টায় চার হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

كوادر وطنية تشغل عمليات الغسيل داخل الحرم

মসজিদুল হারামে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক কাজের পরিচালক জাবের আল আওদানী আল আরাবিয়া ডট নেটকে জানিয়েছেন, মসজিদুল হারাম, বাইরের উঠোন ও আশপাশের এলাকাগুলো দিনে দশবার পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবীরা ২৪ ঘন্টায় তিন শিফটে ভিন্ন ভিন্ন ইউনিফর্মে কাজ করছেন।

মসজিদুল হারাম পরিচ্ছন্ন ও স্প্রে করতে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হচ্ছে।

মসজিদুল হারাম ধোয়ার জন্য ৬০ হাজার লিটার জীবাণুনাশক উপাদান এবং ১২শ’  লিটার ফ্রেশনার ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পরিষ্কার করতে ৪৭০ টি মেশিন ও সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।

আল আওদানী আরো বলেন, মসজিদুল হারাম পরিষ্কারের সময় মাতাফ, রুকনে ইয়ামানী, মুলতাজিম, খানায়ে কাবার আশপাশ, মসজিদে হারামের লাউড স্পিকারগুলোও প্রত্যেকদিন পরিষ্কার করা হয়।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ