শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

উইঘুর মুসলিমদের রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে চীন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা বানিয়েছে চীন। চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় ২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালায় ১০ হাজার বন্দিকে রাখা যাবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বেশি সংখ্যক উইঘুর মুসলিমদের একসঙ্গে আটক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ।সম্প্রতি এই বন্দিশালার বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে এক লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের কারাবন্দি করেছে চীন। চীন এসব মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব বন্দিশালায় অনেক নিরপরাধ ব্যক্তিতেও আটকে রাখার অভিযোগ আছে।

২০১৯ সালের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, প্রায় এক মাইল জায়গা জুড়ে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে।
এর আগে অবশ্য এই বন্দিশালা বানানোর বিষয়টি অস্বীকার করেছিল চীন। তবে ২০১৯ সালে আন্তর্জাতিকভাবে এ নিয়ে তীব্র সমালোচনার পর বিষয়টি স্বীকার করে বেইজিং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ