মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে যেসব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: করোনা মহামারির কারণে দেয়া লকডাউন শিথিল করে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে বিশ্বের কয়েকটি দেশ। একই সঙ্গে ব্যাপকভাবে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনতে যাচ্ছে দেশগুলো।

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এর মাঝে রয়েছে অস্ট্রিয়া,মলদোভা, কসোভো, আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে কানাডাও। সবশেষ আজ দক্ষিণ আফ্রিকাও খুলে দেয় সে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ সোমবার (২৬ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা সেদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি জানান।

এর আগেই বিশ্বের বিভিন্ন দেশে খুলে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বব্যাপী করোনা থাকলেও দীর্ঘ এ সময়ে কখনোই বন্ধ করা হয়নি জার্মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে সব সময়ই চালু ছিলো সে দেশের শিক্ষা কার্যক্রম। তবে দেশের একাংশের কিছু স্কুল সাময়িকের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছিলো।

এদিকে আজকের ভাষণে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, ‘গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সীমিত আকারে সামাজিক, শিক্ষা ও ধর্মীয় এবং বাণিজ্যিক কার্যক্রমে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রতিষ্ঠান ও জনসাধারণের সহযোগিতা করতে হবে। তা না হলে সরকার যে উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে তা কোনো কাজে আসবে না।’

এই সময়ে রাষ্ট্রপতি সোমবার থেকে লকডাউন লেভেল তিন ঘোষণা করেন। এতে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে। রাত ৯টার মধ্যে রেস্টুরেন্ট ও দোকানপাট বন্ধ করতে হবে। মসজিদ, চার্চসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ উপস্থিত হওয়া যাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে ৫০ জন ও খোলা মাঠে ১০০ জনের জনসমাগম করা যাবে।

করোনা পরিস্থিতিতে চিকিৎসা বিষয়ক অগ্রগতি নিয়ে রামাফোসা তার বক্তব্যে বলেন, ‘সেপ্টেম্বর থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন শুরু হবে। অক্টোবর থেকে কেপটাউনে ফাইজারের ভ্যাকসিন উৎপাদন শুরু হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ