মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৫ আগস্ট পর্যন্ত ভিআইপি ছাড়া অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেয়া হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রেখেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। অধিদফতর সূত্রে জানা গেছে, শুধু জরুরি, অতীব জরুরি ক্যাটাগরিতে (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ (ভিআইপি, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব) ব্যক্তিদের ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেয়া হচ্ছে না। আগামী ৫ আগস্ট পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে অধিদফতর।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, সরকারি বিধিনিষেধে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত পরিসরে চলছে পাসপোর্ট অধিদফতরের কাজ। সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি ভিত্তিতে ফি জমা দেয়া আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির কাজও চলছে। বিধিনিষেধ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা পেলে আগের মতো পুরোদমে সব ধরনের পাসপোর্টের আবেদন করা হবে।

সূত্র জানায়, এ বিষয়ে ঈদের আগে একটি অফিস আদেশ জারি করে অধিদফতর। এতে উল্লেখ করা হয়, অধিদফতরের প্রধান কার্যালয়ের সব শাখার দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। এছাড়াও অধিদফতরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও ব্যাসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

পাসপোর্টের ফি : ই-পাসপোর্ট -৪৮ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ এক্সপ্রেস (জরুরি) : ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে। সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে। ৪৮ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ। এক্সপ্রেস (জরুরি) : ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে। সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে-৬৪ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ। এক্সপ্রেস (জরুরি) : ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে। সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে-৬৪ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ। এক্সপ্রেস (জরুরি) : ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে। সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে। জরুরিভিত্তিতে ৭ দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ ৬ হাজার ৯০০ টাকা লাগবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ