শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকওয়ানুল হক চৌধুরী।।

সিলেট প্রতিনিধি>

সিলেট শহরের মেজরটিলা এলাকায় পশ্চিম ভাটপাড়ায় পুকুর থেকে শাহিন আলম(১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম ভাটপাড়া জামেয়া ইয়াহয়াউল উলুম মাদরাসার পুকুরে শাহিন গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

সাথে সাথে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করতে নামলেও পুকুরের গভীরতা বেশি হওয়ায় তারা ব্যার্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম উপস্থিত হন, অবশেষে সন্ধ্যা সাতটার দিকে তারা মৃত অবস্থায় শাহিন নামের কিশোরটিকে উদ্ধার করে।

মৃত শাহিন আলমের বাড়ি সিলেট সাপ্লাই এলাকায়। তার বাবা সিলেটের 'সুরমা সাউন্ড সিস্টেমের' স্বত্ত্বাধিকারী খুরশেদ আলম।

পশ্চিম ভাটপাড়ায় শাহিনের খালার বাড়ী, এখানে সে বেড়াতে এসেছিল। বিকালে পুকুরে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। শাহপরান থানা পুলিশের একদি টিম সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ