শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

টেকনাফে পাহাড়ধসে একই পরিবারের ৫ শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ বলেন, পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মৃত্যু হয়েছে, তারা সবাই একই পরিবারের।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ভিলেজ পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জন মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই শিশু। উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা একযোগে কাজ করছে। তবে কেউ নিখোঁজ নেই।

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রও খোলা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ শুনতে চায় না। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ