শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের নামবদল নিয়ে মোদি-মমতার আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার আধঘণ্টার বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধানসভা নির্বাচনে জেতার পর এই প্রথমবার তারা মুখোমুখি হলেন।

এ দিন পশ্চিমবঙ্গের নামবদলের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর কাছে তোলেন মমতা। পরে সংবাদ সম্মেলনে বলেন, “অনেক দিন হলো বিষয়টি কেন্দ্রের কাছে পড়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভেবে দেখবেন।”

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, পেগাসাস নিয়ে কি কোনো কথা হয়েছে? মমতার জবাব, নরেন্দ্র মোদির সঙ্গে তার কী কথা হয়েছে, তা বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। তবে তিনি চান. প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক ডাকুন এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক।

একইদিন রাহুল গান্ধী বিরোধী দলের নেতাদের সঙ্গে পেগাসাস নিয়ে বৈঠক করেছেন। সেখানে বিএসপি, ডিএমকে, এনসিপি, সিপিএম সহ কয়েকটি দলের নেতারা ছিলেন।

জোটের নেতৃত্ব নিয়ে মমতা বলেছেন, “জনতাই এর নেতৃত্ব দেবেন। ২০২৪-এর এখনো দেরি আছে। তার আগে উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। সেখানে বিরোধীরা একটা কৌশল নিয়ে যাতে লড়ে তার চেষ্টা হচ্ছে।”

বৈঠকে মোদির কাছে আরও টিকা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ জনবহুল রাজ্য। তাই জনসংখ্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গকে টিকা দেওয়া উচিত। জনসংখ্যার তুলনায় উপযুক্ত সংখ্যক টিকা রাজ্য পাচ্ছে না।”

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “প্রধানমন্ত্রীর কাছে বেশি টিকা চাওয়ার দাবি অস্বাভাবিক নয়। কিন্তু যে টিকা রাজ্যে আসছে, তার ঠিকমতো ব্যবহার নিশ্চিত করুন মুখ্যমন্ত্রী।”

আরও জানান, বিজেপি দল হিসেবে রাজ্যের নামবদলের বিরুদ্ধে। কারণ, নামবদল হলে একটা ইতিহাস বিলুপ্ত হয়ে যাবে বলে তারা মনে করেন। জোট প্রসঙ্গে বলেন, বিরোধীরা এই চেষ্টা করতেই পারেন। কিন্তু মানুষ মোদির ওপরই আস্থা রাখবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ