শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত সাড়ে ১৯ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ১১২ জনে পৌঁছেছে। এ ছাড়া মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৭৬ হাজার ৬০৫ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৯১ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৫৪৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪৬ লাখ তিন হাজার ৬৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ১১ হাজার ৪০৯ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫০ হাজার ৫০২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯৭ লাখ সাত হাজার ৬৬২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে ভারতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ৪০ হাজার ৯৫১ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২১ হাজার ৩৮২ জনে।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৮ জনের। এ সময় শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৯২৫ জনের।

বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৪৪ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। সুস্থতার হার বেড়ে ৮৫.৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ৬১ জন, রংপুরে ১১জন, বরিশালে ১৩ জন, সিলেটে ৭ জন, রাজশাহীতে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ