শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আরও ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৫ জন। ১০ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হয়ে অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন দুজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাবনার ৫ জন, রাজশাহীর ৪ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়ার দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং বগুড়ার একজন মারা গেছেন।

তাদের মধ্যে পাবনার দুজন, রাজশাহীর একজন, নাটোরের একজন এবং বগুড়ার একজন করে মোট ৫ জন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন পাবনার তিনজন, রাজশাহীর দুজন, নাটোরের দুজন, কুষ্টিয়ার দুজন এবং নওগাঁর একজনসহ মোট ১০ জন।

এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জন পুরুষ এবং ৮ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে।

এর আগে বুধবার (২৮ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৩৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ