শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

২৪ ঘন্টায় রেকর্ড ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গেল ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৮১ জনই রাজধানীর আর ঢাকার বাইরে ১৩ জন। এখন পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৪২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৬১৮ জন, আর বাকি ২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ২ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ