শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

চীনের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এ টিকা আসে।

এ নিয়ে চীন থেকে মোট ৮১ লাখ ডোজ টিকা এল বাংলাদেশে। পর্যায়ক্রমে এগুলোকে তৃণমূলে দেওয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক।

বৃহস্পতিবার রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকা পৌঁছায় ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর রাত ১টা ও রাত ৩টায় আসে আরও ২০ লাখ ডোজ। ৩০ লাখ ডোজ টিকা ফ্রিজআপ কার্গোতে করে নিয়ে যাওয়া হয় টঙ্গীর চেরাগ আলীতে বেক্সিমকো ফার্মার স্টোরেজে। ১১ লাখ ডোজ উপহারসহ এ নিয়ে ৮১ লাখ চীনা টিকা এখন বাংলাদেশের হাতে। চীনের সঙ্গে চুক্তির ৩ কোটি ডোজের বাকি চালানও পর্যায়ক্রমে চলে আসবে বলে জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য।

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, আমরা এর আগে অ্যাস্ট্রাজেনেকার থেকে ১ কোটি ২ লাখ ডোজ টিকা পেয়েছি। ফাইজার থেকে ১ লাখ ৬ হাজার। মর্ডানার থেকে প্রায় ৪৫ লাখ। চীন থেকে আগে পেয়েছি ৫১ লাখ এবং আজ (বৃহস্পতিবার) এলো ৩০ লাখ।

কোভিড টিকা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পেতে আর সমস্যা হবে না জানিয়ে ইপিআইয়ের ম্যানেজার ডা. মাওলা বক্স জানান, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে। এরই মধ্যে টিকা সংরক্ষণের জন্য সারাদেশে উপজেলা পর্যায়ে ৬৯৮টি স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ