সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ মসজিদে হাজার হাজার দর্শনার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে ঈদু আজহায় ১০ হাজারের বেশি দর্শনার্থী ও মুসল্লি এসেছেন। অনন্য স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি পরিদর্শনে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশের পর্যটকরা এসে থাকেন।

আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে এবারের ঈদুল আজহার ছুটিকালীন সময়ে দুবাইয়ের বিখ্যাত এ মসজিদে ২ হাজার ৫৩০জন মুসল্লি নামাজ আদায়ে এসেছেন। এছাড়াও মুসলিম ও অমুসলিম ৮ হাজার ৫৪২ জন দর্শনার্থী মসজিদটি পরিদর্শনে এসেছেন।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র। ইসলামী স্থাপত্যরীতি ও আধুনিক প্রকৌশলবিদ্যার সংমিশ্রণে এর নকশা করা হয়। বিশ্বব্যাপী ইসলামের ইতিবাচক দর্শন উপস্থাপন ও প্রচার-প্রসারে এই মসজিদের অগ্রণী ভূমিকা রয়েছে। এছাড়াও বৈশ্বিক সংলাপের প্লাটফর্ম তৈরি, বৈচিত্রপূর্ণ সংস্কৃতির সেতুবন্ধন স্থাপন এবং সহনশীল ও শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের লক্ষ্যে মসজিদটি কাজ করছে।

করোনা মহামারি সংক্রমণ রোধে দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। মসজিদের অভ্যন্তরে দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও ভিড় এড়ানোসহ সব ধরনের স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ।সূত্র : খালিজ টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ