সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

পাঞ্জাবের স্কুলগুলোতে বাধ্যতামূলক করা হল কোরআন শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন সাবজেক্টকে বাধ্যতামূলক করা হলো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত ব্যাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরআনের তরজমার বিষয়টি গুরুত্ব পাবে।

উল্লেখ্য এর আগে ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল।

তখন প্রদেশটির শিক্ষা মন্ত্রী রানা মাশহুদ বলেছিলেন, স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআন শরীফের নাজরা বাধ্যতামূলক করা হলো।

সে সময় মন্ত্রীর পক্ষ থেকে জানানো  হয়েছিল, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কিত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে।

সূত্র: জিও নিউজ, এআরওয়াই ডিজিটাল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ