শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

মেঘনায় ট্রলারডুবিতে একজনের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ১২ জন মাঝিমাল্লাসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১১জন জেলেকে আশেপাশে থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্যামল চন্দ্র জলদাস (৩০) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া চর বগুলা মার্কেট এলাকার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান।

তিনি বলেন, ২৭ জুলাই মাছ ধরার ট্রলার নিয়ে রওনা হন ১২ জেলে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে না গিয়ে ঠেঙ্গারচরে আশ্রয় নেন। বৃহস্পতিবার ট্রলার নিয়ে এলাকায় রওনা হন তারা। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় আবহাওয়ার কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় ১১ জেলেকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টায় মৃত জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ