মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিখ্যাত দারুল উলূম দেওবন্দ এর নায়েবে মুহতামিম, মুহাদ্দিস ও আরবী সাহিত্যিক আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ শনিবার (৩১ জুলাই) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, আল্লামা আব্দুল খালেক সাম্ভলী দীর্ঘদিন যাবত বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ও প্রতিভাবান ছিলেন। তিনি দেশ-বিদেশে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন।’

তাকে উপমহাদেশের একজন শীর্ষ আরবী সাহিত্যিক উল্লেখ করে তিনি বলেন, আল্লামা সাম্ভলী একজন শীর্ষ আরবী সাহিত্যিক ও সুবিখ্যাত মুনাজির ছিলেন। সারা বিশ্বে তার হাজার হাজার ছাত্র আছে। তার মতো একজন বিদগ্ধ আলেমের ইন্তেকালে পৃথিবী একজন যোগ্য জ্ঞান সাধককে হারাল।

তিনি পৃথিবীর বহু দেশে দাওয়াতী সফর করেছেন। বাংলাদেশেও জাতীয় ও আন্তর্জাতিক বহু ইলমী সেমিনার, ওয়াজ মাহফিল ও মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন। তার দরদমাখা ও হৃদয়গ্রাহী বয়ান ছিল দ্বীন প্রচারের এক অনন্য উপাদান।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা সাম্ভলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও মহান রাব্বুল আলামীনের দরবারে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ