মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ

ইরাকে জানাজার নামাজে হামলা, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইরাকে একটি জানাজার নামাজে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সালাহাদ্দিন প্রদেশে এমন হামলার ঘটনা ঘটে।

ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে অস্ত্রধারীরা সরাসরি গুলিবর্ষণ শুরু করে। এটি দায়েশ গ্রুপের কাজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান এক কর্মকর্তা।

২০১৭ সালে আইএসের অস্ত্রধারীরা ইরাক থেকে হটে যেতে বাধ্য হয়। এই প্রদেশ তাদের দখলে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরাক কোয়ালিশন বাহিনী অঞ্চলটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখনও সেখানে আইএসের তৎপরতা রয়ে গেছে।

ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনী এখনও প্রায়ই অভিযান চালায় আইএসের বিরুদ্ধে। কারণ আইএস এখনও মনে করে এলাকাটি তাদের দখলে।

দায়েশের তৎপরতা ইদানীং কমে গেলেও ইরাকি সরকারি বাহিনী মাঝে মাঝে অ্যামবুশের শিকার হয়। দায়েশ সবসময় বাগদাদকে টার্গেট করে আসছে। গত ১৯ জুলাই বাগদাদে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে দায়েশ। বাগদাদ সদর সিটির উপকেন্দ্রে হামলাটি চালানো হয়। সুত্র: গালফ নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ