মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ

মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকারের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার ইন্তেকাল করেছেন।

শনিবার (৩১জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে ফুুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন ।

মৃত্যু কালে উনার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু।

এম এ হাকিম সরকারের জানাজার নামাজ শনিবার বাদ মাগরিব ফুুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ