শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

করোনার ভ্যাকসিন নিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামার ভেরিফাইড ফেসবুক পেজে মাওলানা সদরুদ্দীন মাকনুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং তিনি সুস্থ আছেন। তার সাথে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা শামসুল হুদা খান, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামার আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম ও বাংলাদেশ জমিয়তুল উলামার সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমীসহ আরো অনেকে।

টিকা গ্রহণের বয়স ২৫ বছর করা হয়েছে। তাই বাংলাদেশ জমিয়তুল উলার সকল নেতৃবন্দ, কর্মী, সদস্য ও সমর্থকদের করোনা টিকা নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সাধারণ জনতার ছড়ানো গুজবে কান না দিয়ে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দেশের জনগণ নির্ভয়ে টিকা নিতে পারেন। কেননা ভ্যাকসিন যারা তৈরি করেছেন তারা অনেক গবেষণা ও রিসার্চ করেই তা তৈরি করেই বাজারে ছেড়েছেন। আর করোনার প্রতিষেধক হিসেবেই চিকিৎসকরা এটাকে অনুমোদন দিয়েছেন।

সাধারণ জনতার ছড়ানো গুজবে কান না দিয়ে ভ্যাকসিন নেয়াটাই জরুরি। কোথায় ভ্যাকসিন তৈরি হয়েছে তা নিয়ে ভাবারও প্রয়োজন নেই বলে মনে করছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ