শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কাল ঢাকায় দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকা ও ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে আগামীকাল সোমবার (০১ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ই আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এই টিকা দেয়া হবে।

প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

রোববার (০১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ