মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: রাজধানীতে করোনার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা। এই ভর্তি রোগীর অধিকাংশ ঢাকার বাসিন্দা। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (১ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ' বিষয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সালের ডেঙ্গুর তুলনায় এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার পরও আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আজকের এ মিটিংয়ে কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেছি। সোমবার (২ আগস্ট) থেকে মশা নিধনে আরও জোরালো কার্যক্রম শুরু হবে।

মেয়র বলেন, এখন প্রতিটি ওয়ার্ডকে ছোট ছোট এলাকা হিসেবে চিহ্নিত করা হবে। এসব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর, মশক সুপারভাইজাররা অভিযান চালাবেন। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

সরকারি আবাসনে এডিস মশা বেশি উল্লেখ করে তাপস বলেন, ডিএসসিসি এলাকায় অনেক সরকারি আবাসন রয়েছে। এসব আবাসনে এডিসের প্রজনন বেশি। তাই সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, আগামী ১৫ আগস্টের আগেই মশা নিয়ন্ত্রণে আনতে পারব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা অংশগ্রহণ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ