শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মসজিদের গাছ থেকে কোন ফল পেড়ে খাওয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমাদের মসজিদের পাশেই মসজিদের জায়গায় একটা লিচু গাছ আছে। নামাযে গেলে মাঝেমাঝেই ঐ গাছ থেকে লিচু পেড়ে খাই। জানতে চাই, মসজিদের গাছের লিচু এভাবে খাওয়া আমাদের জন্য বৈধ হবে কি?

উত্তর: মসজিদের জায়গার গাছের মালিক মসজিদ এবং এর ফলও মসজিদের। তাই মুসল্লী বা অন্য কারো জন্য তা বিনামূল্যে খাওয়া বৈধ হবে না। অতএব এতদিন বিনামূল্যে যে ফল খেয়েছেন তার ন্যায্যমূল্য মসজিদে দিয়ে দিতে হবে।

আলইসআফ, পৃ. ৮৮; ফাতাওয়া খানিয়া ৩/৩১০; আলহাবিল কুদসী ১/৫৪৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭৭; আলবাহরুর রায়েক ৫/২০৪; আদ্দুররুল মুখতার ৪/৪৩২

উত্তরপ্রদানে: মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ