মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

রাজধানীতে গাড়িচাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দায়িত্বপালনের সময় মাইক্রোবাসের চাপায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন।

রোববার সকাল পৌনে ১১টার দিকে দুর্ঘটনার পর মোহাম্মদ হেলাল উদ্দিন (৪৫) নামের নামের ওই পুলিশ সদস্যকে প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ জানান, হাসপাতালের ভেতরে থাকা গাড়ি বের হওয়ার জন্য মিরপুর সড়কের গাড়িগুলোকে থামার সংকেত দেওয়া হয়েছিল।

‘এরই মধ্যে নবীনগর থেকে আসা একটি মাইক্রোবাস সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় কনস্টেবল হেলালকে ধাক্কা দেয়। এতে হেলাল পড়ে গেলে চালক তার উপর দিয়ে মাইক্রোবাস চালিয়ে চলে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পলাতক জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসটি শিক্ষক আনা-নেওয়ার জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ভাড়া নিয়েছিল।

“দুর্ঘটনার সময় গাড়িতে থাকা দুইজন শিক্ষক চালককে থামতে বলেছিলেন। কিন্তু চালক না থামিয়ে ঢাকা কলেজের কাছে গাড়িসহ তাদের রেখে পালিয়ে যায়। পরে শিক্ষকরাই ফোন করে জানালে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে,“বলেন উপ-পুলিশ কমিশনার শাহেদ। নিহত কনস্টেবল হেলালের বাড়ী গাজীপুরে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ