সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

তুরস্কে দাবানলে মৃত্যু বেড়ে ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দাবানলে পুড়ছে তুরস্ক। আগুনে দেশটির বিভিন্ন এলাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি রোববার জানান, দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে আট।

কৃষি ও বনমন্ত্রী বলেন, বুধবার আগুনের সূত্রপাতের পর থেকে ৩২ শহরের ১২৬ এলাকার মধ্যে বর্তমানে ১১৯ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ১৬ বিমান, ৯ ড্রোন, ৪৫ হেলিকপ্টার, ৬ ব্যবস্থাপনা হেলিকপ্টার, একটি মনুষ্যবিহীন হেলিকপ্টার, ৭০৮টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। কাজ করছেন প্রায় পাঁচ হাজারের মতো দমকলকর্মী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, আনতালিয়ার মানাভগাত জেলায় দাবানলের কারণে অসুস্থ ৫০৭ জনের মধ্যে ৪৯৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মুগলার মারমারিস এবং বদরামে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মানাভগাত এলাকায় পরিদর্শনের সময় বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ