সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২১ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার। নতুন ১৫৯৮৯ শনাক্তসহ দেশে এ পর্যন্ত মোট ১২৮০৩১৭ করোনা রোগী পাওয়া গেছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। করোনায় এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১১৬২।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯.৯১ শতাংশ।

ঈদের ছুটির পর কঠোর লকডাউনের মধ্যেই গত ২৮ জুলাই দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। তা ২১ হাজার ছাড়িয়ে যায় মাত্র পাঁচ দিনে।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ