মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আজ টিকা নিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৫১৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ মঙ্গলবার (৩ আগস্ট) একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ টিকা নিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৫১৯ জন। আর মোট টিকা দেয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ২০১ ডোজ।

সূত্র মতে, দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা নিবন্ধনের শুরুতে এ পর্যন্ত ৯৩ লাখ ৯৫ হাজার ৭৭৭ জন নিবন্ধন করেছেন। দেশে গত ২৬ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য নিবন্ধন শুরু হয়। এরপর টিকা অপ্রতুল হওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন বন্ধ করে দেয়া হয়। ওই সময় পর্যন্ত প্রায় ৭৩ লাখ মানুষ টিকা নিতে নিবন্ধন করেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ২০১ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আর মঙ্গলবার দিনভর টিকা প্রদান করা হয়েছে ৩ লাখ ২১ ৫১৯ জনকে। অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯৬ লাখ ৯৭ হাজার ৪১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৯১ হাজার ৭৮৪ জন।

প্রথম দফায় অগ্রাধিকার তালিকা ছাড়া ৪০ বছরের বেশি বয়সীরা শুধু নিবন্ধন করতে পেরেছিলেন। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বগতির মধ্যে এবার সরকার টিকা দিতে সাধারণের বয়সসীমা প্রথমে ৩০ এবং পরবর্তীতে ২৫-এ নামিয়ে এনেছে।

এর ফলে ২৫ বছর বয়সের বেশি সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশব্যাপী ১৮ বছর ঊর্ধ্বে বয়সীদের এনআইডি কার্ড দেখে টিকাদান কর্মসূচি চালু করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ